ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তরুণীদের এনে পর্নো ভিডিও, স্বামী-স্ত্রী, দুই ছেলে-সহ গ্রেফতার ৫ শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী সাবেক পুলিশ সদস্যের মৎস্য খামারে মরদেহ উদ্ধার

বাজারে বাজারে সচেতনতা, দেশীয় মাছ রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ ক্যাম্পেইন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

দেশীয় মাছের বিলুপ্তি ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন। বুধবার (৭ মে) সকালে জেলা সদরের আনন্দবাজার এলাকায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং তরী বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনে বাজারের ক্রেতা ও বিক্রেতাদের মাঝে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, “দেশীয় প্রজাতির শোল, গজার ও টাকি মাছের পোনা ধরা ও বিক্রি বন্ধে আমরা এই ক্যাম্পেইনের আয়োজন করেছি। পাশাপাশি নিষিদ্ধ প্রজাতির পিরানহা, আফ্রিকান মাগুর এবং রাসায়নিক জেলিযুক্ত চিংড়ি বিক্রি নিয়েও মানুষকে সচেতন করছি।”

তিনি আরও বলেন, “চায়না দুয়ারি (রিং জাল), কারেন্ট জাল, বৈদ্যুতিক শকসহ সব ধরনের অবৈধ উপায়ে মাছ আহরণ বন্ধে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই ক্যাম্পেইন ধাপে ধাপে জেলার অন্যান্য উপজেলাতেও পরিচালিত হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ছায়েদুর রহমান, তরী বাংলাদেশ-এর আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য খালেদা মুন্নী, সোহেল রানা ভূঁইয়া, হৃদয় কামাল, রোটারিয়ান আশিকুর রহমান, বাজার কমিটির সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মোত্তাকিন।

বক্তারা বলেন, নদ-নদী, খাল-বিল, হাওড়-বাওড়, পুকুর-জলাশয়ের দেশীয় মাছ রক্ষায় জনসচেতনতার কোনো বিকল্প নেই। বর্ষার শুরুতে অবাধে পোনা ধরা ও বিক্রির কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, যা ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।

তরী বাংলাদেশ-এর আহ্বায়ক শামীম আহমেদ বলেন, “আমরা তরী বাংলাদেশ-এর পক্ষ থেকে দেশের মানুষকে সম্পৃক্ত করে দেশীয় মাছ রক্ষার আন্দোলন গড়ে তুলতে চাই। সবার সম্মিলিত সচেতনতাই পারে প্রাকৃতিক মাছের স্বাভাবিক প্রজনন ধরে রাখতে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আবদুল হেকিম, মাসুদ রানা, মেহেদী মৃধা, সদর উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী মো. হামিদুল হক, অফিস সহায়ক মো. হাকিম মিয়া প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

তরুণীদের এনে পর্নো ভিডিও, স্বামী-স্ত্রী, দুই ছেলে-সহ গ্রেফতার ৫

বাজারে বাজারে সচেতনতা, দেশীয় মাছ রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ ক্যাম্পেইন

Update Time : ০৩:০০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

প্রিন্ট করুন :