ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

ভোলায় ভিডিপি অ্যাডভান্সড কোর্স ২০২৫ (প্রথম ধাপ) সম্পন্ন

ভোলা প্রতিনিধি:
ভোলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ভিডিপি অ্যাডভান্সড কোর্স ২০২৫ (প্রথম ধাপ)-এর ২৮ দিনব্যাপী প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকালে ভোলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদ বিন মামুন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে ব্যবহার করে ভিডিপি সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হতে হবে। সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও মাদক প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, নারী ও শিশু পাচার, বাল্যবিবাহ, মাদক চোরাচালান, জঙ্গিবাদসহ নানা অপরাধ দমনে ভিডিপি সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নিজেদের আদর্শ, দক্ষ এবং দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কর্মকর্তা প্রবীর কুমার রায়। সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়া ৭৪ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সময় রেঞ্জ কমান্ডার কার্যালয়ের চলমান সংস্কার কাজ ও অস্ত্রাগারের উন্নয়ন কার্যক্রমও পরিদর্শন করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

ভোলায় ভিডিপি অ্যাডভান্সড কোর্স ২০২৫ (প্রথম ধাপ) সম্পন্ন

Update Time : ০৬:১৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

প্রিন্ট করুন :