“সয়াবিন চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, অধিক উৎপাদনের কার্যকর কৌশল”—এই প্রতিপাদ্যে নোয়াখালীর সুবর্ণচরে কৃষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ মে) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, কুমিল্লার আওতাধীন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র (আরএআরএস) কুমিল্লার আয়োজনে এবং সরেজমিন গবেষণা বিভাগ নোয়াখালীর সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরেজমিন গবেষণা বিভাগ নোয়াখালীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শহীদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবুল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএআরএস কুমিল্লার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হায়দার হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আরএআরএস কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর সিদ্দিকী, সরেজমিন গবেষণা বিভাগ নোয়াখালীর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মিঞা মো. বশীর, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মুক্তার হোসেন ভূঞা এবং সাবিকুন নাহার।
প্রশিক্ষণে কৃষকদের সয়াবিন চাষের আধুনিক কলাকৌশল, রোগ ও পোকা দমন, পুষ্টিগুণ এবং অধিক উৎপাদনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে সুবর্ণচর উপজেলার ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
সাউথ বাংলা ডেস্ক 
























