ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

‘তাণ্ডব’ সিনেমার শুটিংসেটে স্টান্টম্যানের মৃত্যু, শাকিব খানের নিরবতায় বিতর্ক

রাজশাহীতে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার শুটিংসেটে স্টান্টম্যান মনির হোসেনের আকস্মিক মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

রোববার (৪ মে) দিনব্যাপী শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনির। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনির হোসেন নারায়ণগঞ্জের বাসিন্দা। তিনি প্রায় এক দশকের বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন। চলচ্চিত্রের ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলোতে নিজের জীবন বাজি রেখে তিনি বহু নায়ক-নায়িকার সাফল্যের সহায়ক ছিলেন।

তবে মনিরের মৃত্যু পরবর্তী আচরণ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, ঘটনাস্থলে শাকিব খান উপস্থিত থাকলেও তিনি একবারের জন্যও হাসপাতালে যাননি কিংবা মনিরের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। বিষয়টি নিয়ে সহকর্মীদের মধ্যেও অসন্তোষ বিরাজ করছে।

এই প্রেক্ষাপটে চিত্রনায়িকা রত্না কবির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক খোলা চিঠিতে শাকিব খানকে বাস্তবের নায়ক হয়ে ওঠার আহ্বান জানান। তিনি লিখেছেন,
“সুপ্রিয় শাকিব খান, কাল আপনার ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ের সেটে মনির মারা গেলেন। শুনেছি, আপনি একবারও ছেলেটির কাছে হাসপাতালে বা তার পরিবারের কাছে যাননি। আপনি একবারও তার পাশে দাঁড়ালেন না। এটা নতুন নয়, আপনি কখনো পেছনের গল্প মনে রাখেন না।”

রত্না আরও লেখেন, “এখন সময় হয়েছে বাস্তবের নায়ক হয়ে ওঠার। আপনি অনেক কিছু পেয়েছেন বাংলা সিনেমা থেকে। এখন কিছু ফেরত দেওয়ার সময়। মনিরের পরিবারের পাশে দাঁড়ান। পর্দার পেছনের যারা আপনাকে আজকের শাকিব বানিয়েছে, তাদের ভুলে যাবেন না।”

এই পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, মনিরের মৃত্যুতে পুরো সিনেমা টিমের উচিত ছিল তার পরিবারের পাশে দাঁড়ানো, বিশেষ করে শাকিব খানের মতো তারকার।

এদিকে, সিনেমার পরিচালক বা প্রযোজকের পক্ষ থেকেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো শোকবার্তা বা সহমর্মিতা প্রকাশ করা হয়নি।

মনির হোসেনের মৃত্যু শুধু চলচ্চিত্রাঙ্গনে নয়, বরং পুরো সমাজে স্টান্টম্যানদের নিরাপত্তা, মর্যাদা ও মূল্যায়ন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

‘তাণ্ডব’ সিনেমার শুটিংসেটে স্টান্টম্যানের মৃত্যু, শাকিব খানের নিরবতায় বিতর্ক

Update Time : ০৬:২৬:০০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

প্রিন্ট করুন :