ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

‘ডন’ গ্রেপ্তার, সালমান শাহ হত্যা মামলার আসামি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

পরে আশরাফুল হক ডনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। এরপর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে।

সালমান শাহ হত্যা মামলায় আশরাফুল হক ডনকে ৪ নম্বর আসামি করা হয়েছে। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর গত বছরের অক্টোবরে তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় দেশ ছাড়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আশরাফুল হক ডনকে আটক করা হয়।

এদিকে, মামলার অন্য আসামিদের অবস্থান শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নিচ্ছে পুলিশ। দেশে থাকা আসামিদের অবস্থান শনাক্ত করতে মোবাইল ফোন ট্র্যাকিংসহ বিভিন্ন প্রযুক্তিগত কার্যক্রম শুরু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় মারা যান। তার মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। দীর্ঘ সময় পর এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর মামলাটি নতুন করে আলোচনায় আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

বরিশালে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে হামলা, আহত ৩

‘ডন’ গ্রেপ্তার, সালমান শাহ হত্যা মামলার আসামি

Update Time : ০৪:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :