ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

সড়ক দুর্ঘটনায় আইসক্রিম বিক্রেতার মৃত্যু, চালক গুরুতর আহত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ইদ্রিস আলী (৬০) নামে এক আইসক্রিম বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রনি (১৯) নামে এক মোটরসাইকেল চালক।

রোববার (৪ মে) বিকেলে উপজেলার পাঁচগাঁও সীমান্ত সড়কের রামনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস আলী কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মৌতলা গ্রামের বাসিন্দা এবং আব্দুল করিমের ছেলে। তিনি পেশায় একজন ভ্রাম্যমাণ আইসক্রিম বিক্রেতা ছিলেন। আহত রনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার চান্দালিপাড়া গ্রামের হান্নান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার সকালে বাইসাইকেলে করে আইসক্রিম বিক্রির উদ্দেশ্যে বের হন ইদ্রিস আলী। বিক্রয় শেষে বিকেলবেলা বাড়ি ফেরার পথে রামনাথপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ও মোটরসাইকেল চালক রনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে চৈতা এলাকায় ইদ্রিস আলী মারা যান। আহত রনিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার খবরে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. নজমূল হুদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতের মরদেহ থানায় আনা হয়েছে এবং সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের সদস্যরা দ্রুত বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

সড়ক দুর্ঘটনায় আইসক্রিম বিক্রেতার মৃত্যু, চালক গুরুতর আহত

Update Time : ১০:০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

প্রিন্ট করুন :