ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা
মূর্তি উদ্ধার

পুকুর থেকে উদ্ধার ভাঙা পাথরের মূর্তি, জব্দ করল বিজিবি

নওগাঁর পত্নীতলা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি প্রাচীন ভাঙা পাথরের মূর্তি উদ্ধার করেছে ১৪ বিজিবি।

শনিবার (৩ মে) সকাল ১১টা ৪০ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়নের আওতাধীন আগ্রাদ্বিগুন বিওপি’র দায়িত্বপূর্ণ নলপুকুর এলাকায় মাছ ধরার সময় স্থানীয় লোকজন পুকুরের পানিতে মূর্তিটি দেখতে পায়। পরে তারা বিষয়টি বিজিবিকে জানালে সুবেদার মো. তৌফিকুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মূর্তিটি উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মূর্তিটির ওজন ১ কেজি ৬৬০ গ্রাম। শুরুতে এটি কষ্টি পাথরের মূর্তি বলে ধারণা করা হলেও পরে নজিপুর জুয়েলারি সমিতির পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, এটি কষ্টি পাথরের নয়। তবে এর বাজার মূল্য প্রাথমিকভাবে ৮৩ হাজার টাকা হিসেবে ধরা হয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় গরু ও মাদক চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবি’র সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

মূর্তি উদ্ধার

পুকুর থেকে উদ্ধার ভাঙা পাথরের মূর্তি, জব্দ করল বিজিবি

Update Time : ১০:৫৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

প্রিন্ট করুন :