ভোলার বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্সবিহীন কার্যক্রমের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
ভোলার বোরহানউদ্দিন পৌর বাজার ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রায়হান-উজ্জামান।
এসএস মেডিকেল সার্ভিসেস সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও মূল্য তালিকা না থাকায় ৫ হাজার, মেসার্স রহমান মেডিকেল-এ লাইসেন্স না থাকা ও ওষুধ সংরক্ষণে অনিয়মের জন্য ৫ হাজার এবং নিত্যপণ্যের মূল্য তালিকা না থাকায় ব্যবসায়ী নাছির উদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে স্বাস্থ্য বিভাগ ও পুলিশের কর্মকর্তারা সহায়তা করেন। ইউএনও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাউথ বাংলা ডেস্ক 














