ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী সাবেক পুলিশ সদস্যের মৎস্য খামারে মরদেহ উদ্ধার পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, একই পরিবারের আটক-৪

আরাফাত ভূঁইয়া, ফেনী প্রতিনিধি||

ফেনীর পরশুরাম উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী-সন্তানসহ চারজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার বাঁশপাদুয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নোয়াখালীর হাতিয়া থানার চৌরাংগী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হরেন্দ কুমার শীলের ছেলে শ্রীদাম চন্দ্র শীল (৪৮), তার স্ত্রী সঙ্গীতা রানী শীল (৪৩) এবং তাদের সন্তান নোবেল চন্দ্র শীল (২১) ও বর্ষা রানী শীল (১৮)।

ঘটনায় আটক চারজনসহ মানবপাচার চক্রের দুই সদস্য বাঁশপাদুয়া গ্রামের নুরুল করিমের ছেলে মো. হাসান (৩০) এবং উপজেলার খণ্ডলহাই উত্তর কেতরাঙ্গা গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. আলী আহমেদের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি।

বিজিবি জানায়, একই পরিবারের ওই চার সদস্য অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় বিজিবি অভিযান চালিয়ে চারজনকে আটক করে এবং মানবপাচার চক্রের দুই সদস্য বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন ৪ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক চার বাংলাদেশি নাগরিককে বৃহস্পতিবার সকালে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি’র তৎপরতা অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, আটক চারজন ও মানবপাচার চক্রের দুই সদস্যের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ও মানবপাচার আইনে মামলা হয়েছে। এর মধ্যে মানবপাচার চক্রের দুই সদস্যেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, একই পরিবারের আটক-৪

Update Time : ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :