ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

সীতাকুণ্ডে বাল্য বিয়ে, ভারতীয় নাগরিককে জরিমানা

চট্টগ্রা‌মের সীতাকুণ্ডে বাল্য বিবাহের আয়োজন করার অপরাধে একজন ভারতীয় নাগরিক ও বিবাহের আয়োজককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাশঁবাড়িয়া (বাদামতল) এলাকার অরুণ বাবুর খোলা নামক স্থানে এই ঘটনা ঘটে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাশঁবাড়িয়ার বাদামতল নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোপনে শান্তা নাথ নামের ১৪ বছরের এক কিশোরীর বিবাহ আয়োজনের অপরাধে আয়োজক দীপালী বালা নাথকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আয়োজিত বিবাহের বর সুশান্ত নাথ (২৭) নামের একজন ভারতীয় নাগরিক। তিনি বিবাহ করতে বাংলাদেশে এসেছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ও সংশ্লিষ্ট ধারায় বিবাহের আয়োজক দীপালী বালা নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে ১৮ বছরের আগে যেন বিবাহের আয়োজন না করে সে বিষয়ে কিশোরীর মা-বাবাসহ আয়োজককে সতর্ক করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

সীতাকুণ্ডে বাল্য বিয়ে, ভারতীয় নাগরিককে জরিমানা

Update Time : ০৭:১৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :