ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

নদী দখল-দূষণ পরিদর্শনে কক্সবাজার আসবেন দুই উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি||

আগামী বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন এবং বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান কক্সবাজারে আসার কথা রয়েছে। 

আজ মঙ্গলবার(২২ এপ্রিল) দুপুরে নৌপরিবহন উপদেষ্টার একান্ত সচিব মো: জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জেলা প্রসাশনকে বিষয়টি জানানো হয়েছে। সেখানে সফরসূচির তথ্য উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার সকালে তারা কক্সবাজার পৌঁছে কক্সবাজারের পাশ দিয়ে বহমান বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি তারা নদী বন্দরের জমি পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে দুপুরে কক্সবাজার-মহেশখালী রুটে সী-ট্রাক উদ্বোধন করবেন নৌপরিবহন উপদেষ্টা। পরে বিকেলে দুই উপদেষ্টা জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌবাহিনী, জেলা পুলিশ, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন বলে জানা যায়।

নৌপরিবহন উপদেষ্টার সচিবের চিঠিতে আরও জানানো হয়, কক্সবাজার নদী বন্দরের অবৈধ দখল দূষণ রোধ ও নদী বন্দরের সীমানা পিলার স্থাপন ও ড্রেজিংয়ের বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

নদী দখল-দূষণ পরিদর্শনে কক্সবাজার আসবেন দুই উপদেষ্টা

Update Time : ০৫:৩৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :