ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

শেখ হাসিনার এনআইডি কার্ড লক, পাবেন না ২২ ধরনের নাগরিক সেবা

রাষ্ট্র ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের আসামি পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয় বা এনআইডি অবরুদ্ধ (লক) করে দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এর ফলে নাগরিকত্ব বা ভোটাধিকার না হারালেও এনআইডি সম্পর্কিত সরকারি-বেসরকারি কোনো ধরনের সেবা নিতে পারবেন না।

সংশ্লিষ্ট সংস্থা থেকে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র অবরুদ্ধ করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন- শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।

প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, ১৮৬ প্রতিষ্ঠানের সঙ্গে নির্বাচন কমিশনের চুক্তি আছে। তারা চাইলে নির্দিষ্ট প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। এসব প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রক সংস্থাগুলো থেকে যদি কোনো ব্যক্তির বিষয়ে আবেদন আসে তাহলে প্রোফাইল লক করা হয়। পলাতক নেতাদের বিষয়ে যদি কোনো সংস্থা আবেদন করে থাকে তাহলে তার ভোটার লক করা হতে পারে।

ভোটার লক করা হলে কি কি অধিকার হারায়— এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ইসির এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, এনআইডি লক হলে কখনোই নাগরিকত্ব হারায় না। কারো এনআইডি লক হলেও ভোটার তালিকায় তার নাম থাকে। তবে এনআইডি সম্পর্কিত সরকারি-বেসরকারি সব সেবা থেকে বঞ্চিত হয়। সূত্র-ঢাকা পোস্ট

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post

শেখ হাসিনার এনআইডি কার্ড লক, পাবেন না ২২ ধরনের নাগরিক সেবা

Update Time : ০৭:১৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :