ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

নূতন দুই বিচারপতিকে অ্যাটর্নি জেনারেলের সংবর্ধনা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই নবনিযুক্ত বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকালে আপিল বিভাগের এজলাস কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব—এই দুই বিচারপতিকে সংবর্ধনা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

অনুষ্ঠানে বিচারপতিদের কর্মজীবন ও অবদান তুলে ধরে বক্তব্য রাখেন— অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

সংবর্ধনার জবাবে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিচারপতি আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ছাড়াও আপিল বিভাগের অন্যান্য বিচারপতি উপস্থিত ছিলেন। আইনজীবীদের উপস্থিতিতে পুরো এজলাস ছিল পরিপূর্ণ।

এর আগে, গত ২৪ মার্চ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে এই নিয়োগ দেন তিনি।
সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ কার্যকর হয়। পরদিন ২৫ মার্চ প্রধান বিচারপতি দুই বিচারপতিকে শপথ পড়ান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post

নূতন দুই বিচারপতিকে অ্যাটর্নি জেনারেলের সংবর্ধনা

Update Time : ১০:৩৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :