ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

হজ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • ৩০৩ Time View

নিবন্ধনের সময় আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করে হজ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নির্দেশনায় বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করার জন্য হজ অফিসে পাসপোর্ট জমা দিতে হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে ২০২৩ সালের হজ যাত্রী, হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।
নির্দেশনায় বলা হয়, সৌদি সরকার হজ যাত্রীদের ভিসার আবেদন লজমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। এ নিয়ম অনুসারে এ বছর সকল হজ যাত্রীকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করতে হবে। এ পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সে লক্ষ্যে হজ যাত্রীদের পাসপোর্ট আপাতত ঢাকার আশকোনায় অবস্থিত হজ অফিসে জমা না দিয়ে, নিজের কাছে রাখার জন্য অনুরোধ করা হলো।
নির্দেশনায় আরও বলা হয়, হজযাত্রী নিবন্ধনের নির্ধারিত সময় আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত বাড়ানো হয়েছে। উক্ত সময়ের মধ্যে সরকারি-বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য যারা মেসেজ পেয়েছেন তারা সকলেই হজের জন্য নিবন্ধন করতে পারবেন। এছাড়া, ইতোমধ্যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন, তাদের হজ অফিস থেকে সেটি ফেরত নেয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

হজ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

Update Time : ০৮:০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :