ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

হজের টিকিটঃ বাউফলের ফরিদের আত্মসাৎ প্রায় অর্ধ কোটি টাকা, আটক

বাউফল প্রতিনিধি||

পটুয়াখালীর বাউফলে একাধিক হজযাত্রীর কাছ থেকে হজে পাঠানোর নাম করে প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎকারী ফরিদ সিকদার (৪২) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন।

বাউফল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে শুক্রবার (১৬ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত ফরিদ সিকদার পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামের মৃত লতিফ সিকদারের ছেলে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “ফরিদ সিকদারের বিরুদ্ধে বাউফলসহ জেলার বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে। হজে পাঠানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে যান তিনি।”

তিনি আরও জানান, প্রতারণার শিকার অনেকেই থানায় অভিযোগ করেছেন। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে ঢাকার ডেমরা এলাকা থেকে তাকে আটক করা সম্ভব হয়।

ফরিদ সিকদারের প্রতারণার ফাঁদে পড়ে পটুয়াখালীর বিভিন্ন গ্রামের একাধিক হজযাত্রী আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে।

এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

হজের টিকিটঃ বাউফলের ফরিদের আত্মসাৎ প্রায় অর্ধ কোটি টাকা, আটক

Update Time : ০২:৪৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

প্রিন্ট করুন :