ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

দুমকিতে আরাফ হজ ট্রাভেলসের শুভ উদ্বোধন, মিলবে হজ-ওমরাহসহ নানা ভ্রমণসেবা

  • Reporter Name
  • Update Time : ০১:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ৩২ Time View

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: হজ ও ওমরাহ পালনেচ্ছুদের পাশাপাশি বিদেশগামী যাত্রীদের ভ্রমণসেবা সহজলভ্য করার লক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে যাত্রা শুরু করেছে আরাফ হজ ট্রাভেলস। প্রতিষ্ঠানটির উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের জন্য হজ, ওমরাহ ও আন্তর্জাতিক ভ্রমণসংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণের নতুন সুযোগ তৈরি হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় দুমকি নতুন বাজারের গ্রীন মার্কেটে আনুষ্ঠানিকভাবে আরাফ হজ ট্রাভেলসের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎প্রতিষ্ঠানটি থেকে হজ ও ওমরাহ প্যাকেজ, আন্তর্জাতিক ট্যুর প্যাকেজ, দেশি-বিদেশি বিমান টিকিট, ভিসা প্রসেসিং এবং হোটেল বুকিংসহ বিভিন্ন ধরনের ভ্রমণসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সেবার মাধ্যমে দুমকি ও আশপাশের এলাকার মানুষের ভ্রমণসংক্রান্ত প্রয়োজন মেটাতে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, দুমকি প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরাফ হজ ট্রাভেলসের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী মো. আরাফাত মৃধা, পরিচালক মাওলানা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সহপরিচালক মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ বিন নাসির, সহপরিচালক মো. বায়জিদ মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন আংগারিয়া দরবার শরিফের পীরসাহেব মাওলানা খলিলুর রহমান। এ সময় প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

স্থানীয় পর্যায়ে হজ, ওমরাহ ও আন্তর্জাতিক ভ্রমণসংক্রান্ত সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় প্রতিষ্ঠানটি এলাকার মানুষের প্রয়োজন পূরণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

দুমকিতে আরাফ হজ ট্রাভেলসের শুভ উদ্বোধন, মিলবে হজ-ওমরাহসহ নানা ভ্রমণসেবা

Update Time : ০১:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :