ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

বাউফলের বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন পবিপ্রবির মাহফুজুর রহমান সবুজ

  • Reporter Name
  • Update Time : ০১:৫১:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৪৭ Time View

সাউথ বাংলা ডেক্সঃ  পটুয়াখালীর বাউফলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন বাউফলের কৃতি সন্তান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এর বিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে মনোনয়ন প্রদান করা হয়। প্রজ্ঞাপনের স্মারক নং- বশিবো/বিঅ/২০২৬/৩৩৩২ তারিখ: ০৪/১০/২০২৬ ইং। মো: মাহফুজুর রহমান সবুজ বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি আব্দুল খালেক মিয়ার কনিষ্ঠ পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি সৎ, মেধাবী, বিনয়ী ও জনবান্ধব হিসেবে সর্বমহলে পরিচিত।

তিনি বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনের পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। দলের দুঃসময়ে রাজপথে সাহসী ভূমিকা পালন করেছেন। এই গুণী শিক্ষানুরাগী ও রাজনীতিবিদকে বিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বে মনোনীত করায় এলাকায় আনন্দের জোয়ার বইছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

নব মনোনীত সভাপতি মো: মাহফুজুর রহমান সবুজ তার প্রতিক্রিয়ায় বলেন, “আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। শহীদ জিয়ার শিক্ষা ও উন্নয়ন দর্শনকে বুকে ধারণ করে এই প্রাচীন বিদ্যাপীঠকে আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমি সর্বস্তরের জনগণ, শিক্ষকমন্ডলী ও আমার প্রাণপ্রিয় বিলবিলাসবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এদিকে তার এই মনোনয়নে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ। এক যৌথ অভিনন্দন বার্তায় তারা বলেন, “মো: মাহফুজুর রহমান সবুজ কর্মক্ষেত্রে অত্যন্ত নির্ভীক, দায়িত্বশীল ও দূরদর্শী। তার মতো একজন প্রজ্ঞাবান, সজ্জন ও জাতীয়তাবাদী আদর্শের মানুষকে বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের শীর্ষ নেতৃত্বে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।

সফল সাংবাদিক ও দক্ষ সংগঠক হিসেবে পবিপ্রবিতে তিনি যেমন মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন, তেমনি তার জ্ঞানদীপ্ত নেতৃত্ব ও উন্নয়নমুখী চেতনা এই প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”এছাড়াও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমাদের মাতৃভূমি পরিবারের পক্ষ থেকে সম্পাদক খাদিজা আক্তার পূর্ণী ও ব্যবস্থাপনা সম্পাদক মেসবাউল আলম মোহন তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

বাউফলের বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন পবিপ্রবির মাহফুজুর রহমান সবুজ

Update Time : ০১:৫১:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :