ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পবিপ্রবিতে ইউজিসি সদস্যের আগমন, পরিদর্শন করলেন উন্নয়ন প্রকল্প ‎ ‎

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৯ Time View

‎
‎
‎মোঃ সজিব সরদার
‎নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. আসলাম হোসেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন।
‎
‎সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পবিপ্রবি ক্যাম্পাসে এসে তিনি নির্মাণাধীন হলসমূহ, একাডেমিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা এবং জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও অবকাঠামোগত অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন তিনি।
‎
‎এর আগে দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে পৌঁছালে ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আসলাম হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান এবং পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) মো. আব্দুর রহিম।
‎
‎পরে তিনি সৃজনী বিদ্যানিকেতন (পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ)-এর শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আবুল বাশার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আসলাম হোসেন।
‎
‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। এছাড়া অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এবং গভর্নিং বডির সদস্য ড. রাহাত মাহমুদসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎
‎মতবিনিময় সভায় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা, ভবিষ্যৎ সম্ভাবনা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অতিথিরা। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে তাৎক্ষণিকভাবে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা গান, কবিতা ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে অতিথিদের মুগ্ধ করেন।
‎
‎পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ইউজিসি সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন।
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

পবিপ্রবিতে ইউজিসি সদস্যের আগমন, পরিদর্শন করলেন উন্নয়ন প্রকল্প ‎ ‎

Update Time : ০৬:৫৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :