ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

চিতলমারীতে ক্যাথলিক চার্চে ভাঙচুর, মূর্তি ফেলার ঘটনায় গ্রেপ্তার-১

  • Reporter Name
  • Update Time : ১১:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৭ Time View

শেখ রায়হান হোসেন

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারীতে ক্যাথলিক চার্চে অনধিকার প্রবেশ করে ভাঙচুর এবং মা মারিয়ার মূর্তি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে চার্চের পাশের পুকুর থেকে মূর্তিটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে চিতলমারী থানাধীন নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, মো. ফায়জুল শেখ (৩৫) নামের এক ব্যক্তি চার্চের বারান্দায় প্রবেশ করে দেয়ালের সঙ্গে থাকা কাঁচের বক্স ভাঙচুর করেন। এতে বক্সের মধ্যে থাকা মা মারিয়ার মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়। পরে তিনি মূর্তিটি পাশের পুকুরে ফেলে দেন বলে পুলিশ জানায়। ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা ডাক চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যান। খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অভিযুক্ত ফায়জুল শেখকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে চার্চের পশ্চিম পাশের পুকুরে অভিযান চালানো হয়। এ সময় পানির নিচ থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের সভাপতি পিটার শংকর ব্রহ্ম বাদী হয়ে চিতলমারী থানায় মামলা করেন।

মামলাটি চিতলমারী থানার মামলা নং-১২, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬। এতে দণ্ডবিধির ৪৪৭/৪৪৮/২৯৫/৪২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ফায়জুল শেখ চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের সোহরব শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

চিতলমারীতে ক্যাথলিক চার্চে ভাঙচুর, মূর্তি ফেলার ঘটনায় গ্রেপ্তার-১

Update Time : ১১:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :