নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর দুমকিতে মো. ইমরান হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) মাগরিবের আগে মাদ্রাসা থেকে বের হয়ে পীরতলা বাজারে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ ইমরান হোসেন দুমকি বাজারের উত্তর মাথায় অবস্থিত মাদ্রাসা-ই-দারুন ইনসাফের হিফজ বিভাগের শিক্ষার্থী। তার বাবার নাম মো. জামাল হোসেন। তার স্থায়ী ঠিকানা পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি গ্রাম, ডাকঘর টেলিখালী, জেলা পটুয়াখালী। বর্তমানে ইমরান দুমকিতে অবস্থান করে মাদ্রাসায় পড়াশোনা করছিল।
পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা যায়, মাগরিবের আগে ইমরান মাদ্রাসা থেকে বের হয়ে পীরতলা বাজারের দিকে যায়। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে মাদ্রাসায় ফিরে আসেনি। পরে পরিবারের সদস্য, স্বজন ও পরিচিতজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
ইমরানের নিখোঁজের ঘটনায় তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে। কোনো সহৃদয় ব্যক্তি ইমরান হোসেনকে কোথাও দেখে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
যোগাযোগ: ০১৭১৭-৯০৫৫৭৯
শিরোনাম :
দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ
-
Reporter Name - Update Time : ১০:৫০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- ১৭ Time View
Tag :
Popular Post




















