ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

গৌরনদীতে স্বর্ণালংকার ও নগদ ১২ লাখ টাকা চুরির মূল হোতা সিরাজুল গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ Time View

সৈয়দ নুর আহসান

গৌরনদী (​বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামের স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মূল হোতা সিরাজুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃত সিরাজুল ওই গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) গোপন সংবাদ ও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে র‍্যাবের একটি বিশেষ টিম ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে র‍্যাব তাকে গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

​সিরাজুল গৌরনদী থানার একটি আলোচিত চুরি মামলার (জিআর মামলা নং: ১৮/২৫) মূল অভিযুক্ত এবং একটি সংঘবদ্ধ চোর চক্রের মূল হোতা। তার বিরুদ্ধে বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং নগদ ১২ লাখ টাকা চুরির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

​গৌরনদী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

গৌরনদীতে স্বর্ণালংকার ও নগদ ১২ লাখ টাকা চুরির মূল হোতা সিরাজুল গ্রেপ্তার

Update Time : ০৭:৪৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :