ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

দুমকিতে ইয়াবা-গাঁজাসহ আটক-৩

নিজস্ব প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার আঙ্গারিয়া ও মুরাদিয়া ইউনিয়নে এসব অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, রাত ১২ টার দিকে আঙ্গারিয়া ইউনিয়নের দুমকি সাতানী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মনির হাওলাদার (৪৫) ও আবু তালেব হাওলাদার (৪৩) নামে দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১০টি অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করেছে পুলিশ।

এর আগে রাত ৮টার দিকে মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে একটি চায়ের দোকানের সামনে থেকে রাসেল (২৭) নামে এক যুবককে আটক করা হয়। পুলিশের দাবি, তাঁর প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২ হাজার ৫০০ টাকা।

দুমকি থানার পুলিশ জানিয়েছে, পৃথক ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

পুলিশের ভাষ্য, অভিযানের পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

দুমকিতে ইয়াবা-গাঁজাসহ আটক-৩

Update Time : ১২:৪৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :