ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

ওসিকে পেটানোর হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ওয়াকিল হোসেন বগা

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিমকে মুঠোফোনে গালাগাল ও পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ ওঠা ওয়াকিল হোসেন ওরফে বগা পুলিশের অভিযানের কয়েক ঘণ্টা পর নিজ এলাকায় সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ওয়্যারলেস এলাকায় বগাকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের সময় হামলার ঘটনা ঘটে। এতে ওসি আব্দুর রহিম ও তাঁর বডিগার্ডসহ ছয় পুলিশ সদস্য আহত হন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, বগার বিরুদ্ধে এক কলেজ শিক্ষককে মারধরের ঘটনায় নতুন একটি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আগের কয়েকটি অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

ওসি আব্দুর রহিম বলেন, পুলিশের অভিযান টের পেয়ে বগার অনুসারীরা সড়কে ব্যারিকেড তৈরি করে তাদের ওপর ইটপাটকেল, কাচের বোতল ও ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে। এ সময় তাঁর সরকারি গাড়িতেও ভাঙচুর চালানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে বগার বাসভবনে অভিযান চালিয়ে একটি গোপন সুড়ঙ্গপথের সন্ধান পাওয়া যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই পথ দিয়ে বগা পালিয়ে যান বলে দাবি করেন ওসি।

তবে পুলিশের এই দাবির কয়েক ঘণ্টা পরই বগাকে তাঁর নিজ এলাকায় সংবাদ সম্মেলনে দেখা যায়।

স্থানীয় কয়েকজন সংবাদকর্মীর উপস্থিতিতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বগা খুলশী থানার ওসি আব্দুর রহিমকে অপসারণের দাবি জানান। তাঁর সঙ্গে খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মনির হোসেন ইমনও ছিলেন।

সংবাদ সম্মেলনে বগা ও ইমন ওসিকে আওয়ামী লীগের ‘দোসর’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে ওসিকে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে তাঁরা কোনো মন্তব্য করেননি।

এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপকমিশনার মো. হাসান মোস্তফা স্বপন বলেছেন, বগার বিরুদ্ধে থাকা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাগুলো পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘বগাকে জেলে থাকতেই হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

ওসিকে পেটানোর হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে ওয়াকিল হোসেন বগা

Update Time : ১১:৫৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :