ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পটুয়াখালীতে বিদ্যুতের খুঁটিতে ‎সজোরে ধাক্কা,খাদে রডবোঝাই লরি

  • Reporter Name
  • Update Time : ১০:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ১২১ Time View

‎নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী সদর উপজেলার বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বদরপুর ইউনিয়নের গাবুয়া বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রডবোঝাই একটি লরি খাদে পড়ে বিদ্যুতের পিলারে সজোরে ধাক্কা দিয়েছে। এতে লরিটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও হেলপার ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।
‎শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রাম থেকে কুয়াকাটাগামী রডবোঝাই বড় লরি ট্রাকটি (চট্ট মেট্রো ঙ-৮১৪৫৮১) গাবুয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে বিদ্যুতের পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

‎দুর্ঘটনার খবর পেয়ে পটুয়াখালী সদর ফায়ার স্টেশনের লিডার সুবোধ চন্দ্র মন্ডলের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় হাইড্রোলিক পাওয়ার কাটার, র‍্যামজ্যাক ও স্প্রেডারসহ আধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে দুর্ঘটনাকবলিত লরির ভেতর থেকে আটকে পড়া চালক ও হেলপারকে উদ্ধার করা হয়।

‎উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—লরির হেলপার আবুল হাসেম (৫০), পিতা মো. ইসমাইল হোসেন, ৯ নম্বর ওয়ার্ড, সন্দ্বীপ পৌরসভা, চট্টগ্রাম। চালক আব্দুল হালিম (৬০), পিতা মৃত সফিজ উদ্দিন, খলিশাখালী, মন্ডলগাতী, মোহাম্মদপুর, মাগুরা।
‎উদ্ধারের পর গুরুতর আহত দুজনকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

‎ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ও দক্ষতার সঙ্গে পরিচালিত উদ্ধার অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এ সময় স্থানীয়রা লিডার সুবোধ চন্দ্র মন্ডলসহ উদ্ধারকারী দলের সদস্যদের প্রশংসা ও ধন্যবাদ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

পটুয়াখালীতে বিদ্যুতের খুঁটিতে ‎সজোরে ধাক্কা,খাদে রডবোঝাই লরি

Update Time : ১০:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :