ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য বিআরটিসি থেকে ৪ বাস ভাড়ার উদ্যোগ দুমকীতে ব্যাংকের নৈশপ্রহরীকে মারধরের অভিযোগ, আটক ১ দুমকীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রকৃত ঘটনা তুলে ধরলেন মনির মুন্সী পবিপ্রবির রিজেন্ট বোর্ডে রাষ্ট্রপতির মনোনয়ন পেলেন ৩ বিশিষ্ট শিক্ষাবিদ সিএনজির সঙ্গে সংঘর্ষে সৃজনী বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী আহত রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ বাগেরহাটে অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ শিক্ষার্থী ফেল, আসলে দায় কার? পবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্যকে মৃওিকা বিজ্ঞান বিভাগের সংবর্ধনা পবিপ্রবির উন্নয়নকাজে সরেজমিনে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ

দুমকীতে ব্যাংকের নৈশপ্রহরীকে মারধরের অভিযোগ, আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর দুমকীতে ডাচ্-বাংলা ব্যাংকের নৈশপ্রহরী মো. কালাম সরদারকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় মো. রিমন রায়হান নামে একজনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ব্র্যাক এনজিও কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে থানায় করা এজাহারে উল্লেখ করা হয়েছে।

কালাম সরদারের মেয়ে তানিয়া আক্তার দুমকী থানায় করা এজাহারে অভিযোগ করেন, ডাচ্-বাংলা ব্যাংকে দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে তাঁর বাবার পথরোধ করেন রিমন রায়হান, কামরুল হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন। পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, একপর্যায়ে লোহার রড দিয়ে কালাম সরদারের মাথায় আঘাত করা হয়। তিনি মাটিতে পড়ে গেলে তাঁকে আবারও লোহার রড ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি আহত হন।

অভিযোগে আরও বলা হয়েছে, এ সময় কালাম সরদারের কাছে থাকা একটি Infinix স্মার্টফোন, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা, নিয়ে যাওয়া হয়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এজাহারে মো. রিমন রায়হান (২০) ও কামরুল হাওলাদার (২৩)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের সঙ্গে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

এজাহার অনুযায়ী, রিমন রায়হান বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম তাজউদ্দিন ইসলাম মামুন হাওলাদার এবং মায়ের নাম রিনা আক্তার সুমি।

অন্যদিকে কামরুল হাওলাদারের বাবার নাম খোকন হাওলাদার। তাঁর ঠিকানা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের দিয়াতলী এলাকায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “এ ঘটনায় তাঁর মেয়ে বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। এক নম্বর আসামি রিমন রায়হানকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য বিআরটিসি থেকে ৪ বাস ভাড়ার উদ্যোগ

দুমকীতে ব্যাংকের নৈশপ্রহরীকে মারধরের অভিযোগ, আটক ১

Update Time : ০২:৩৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :