রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আশিয়ান বাসের ধাক্কায় ওমর ফারুক পলক নামে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। তারা বাইকের আরোহী ছিলেন। হতাহতরা বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, কাজলা এলাকায় বাসের ধাক্কায় আহত দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরেক শিক্ষার্থীর জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
জানা গেছে, ফারুক ও জুয়েল ডেমরার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। তারা মোটরসাইকেলে করে যাওয়ার সময় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আশিয়ান বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। জুয়েল রানার জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
ফারুকের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর ইদু খালি গ্রামে। তার বাবার নাম মমিনুল হক। যাত্রাবাড়ীর কাজলায় মামার বাসায় থাকতেন তিনি।
শিরোনাম :
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : ০১:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- ১১৬ Time View
Popular Post


























