ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

গৌরনদীতে খালের পাড়ে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল–বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে সরকারের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খালের পাড়ে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে তিনি বলেন, নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রতিটি পরিবারের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর গৌরনদী সফরকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। কর্মসূচিতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

গৌরনদীতে খালের পাড়ে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ০১:৩০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :