দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালীর –এ দুই হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১ মার্চ) সকাল ১০টায় উপজেলার –এর ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দুমকি তালুকদার বাড়িতে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
–এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, সেমাই, চিনি, দুধ, সাবান, নগদ অর্থ, লুঙ্গি ও শাড়িসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুল করিম মৃধা কলেজের সহকারী অধ্যাপক শাহারিয়া সারমিন, সমাজসেবক জালাল আহমেদ তালুকদার, পটুয়াখালী সদর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন আল মামুন এবং পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক মো. হোসাইন আহমেদ (কবির হাওলাদার)।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আরও সহজ হবে।
সাউথ বাংলা ডেস্ক 



















