ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

তারেক রহমানের জন্মদিনে দুমকীতে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মোনাজাত

নিজস্ব প্রতিবেদক ||

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দুমকিতে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার বেলা ১১টায় লেবুখালি দারুল কুরআন ক্যাডেট হিফজ একাডেমীর মূল কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সুমন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব মো. সালাউদ্দিন রিপন শরীফ।

অনুষ্ঠানে বিভিন্ন হাফেজি ও নুরানি মাদ্রাসার ৫০০ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া হয়। পাশাপাশি পটুয়াখালী–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সুস্থতাও কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন একাডেমীর পরিচালক হাফেজ আমানুল্লাহ।

অনুষ্ঠানে উপজেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

তারেক রহমানের জন্মদিনে দুমকীতে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মোনাজাত

Update Time : ০২:২৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

প্রিন্ট করুন :