ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি||

‘জীবনব্যাপী ডায়াবেটিস’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভাটি ডা. মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে শুরু হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. মো. আল আমিন (কনসালটেন্ট মেডিসিন), ডা. সালাউদ্দিন মাহমুদ তুহিন, ডা. নোমান পারভেজ, ডা. মো. নূর উদ্দিন, ডা. নাঈমুল ইসলাম, ডা. আতাউর রহমান, ডা. তুষার আহমেদ, ডেন্টাল সার্জন ডা. তরিকুল ইসলাম প্রমুখ। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার পাপড়ি মল্লিক, পিজুষ বালা, মহুয়া রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, নার্স ও কর্মচারীরাও এতে অংশ নেন।

বক্তারা বলেন, ডায়াবেটিস এখন বিশ্বব্যাপী একটি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি। এর প্রতিরোধে সচেতনতা বাড়ানো জরুরি। ডায়াবেটিস রোগীদের পুষ্টিসম্মত খাবার, নিয়মিত ব্যায়াম এবং সঠিক চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তারা আরও বলেন, ইনসুলিনের মূল্য কমানো ও সহজলভ্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সময়ের দাবি। কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ না হলে হার্ট, প্রেসারসহ নানা জটিলতা দেখা দিতে পারে।

আলোচনা সভা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে দিবসটির গুরুত্ব তুলে ধরে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

Update Time : ০১:০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

প্রিন্ট করুন :