ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জন্ম-মৃত্যু নিবন্ধনে রেকর্ড, দেশসেরা গলাচিপা ইউএনও আবুজর মোঃ ইজাজুল হক কায়দা ওরে কাস ১৮ টাকার বায়োস্কোপে ৫০ বছর, আগৈলঝাড়ার সর্বানন্দের ‘কায়দার কায়দা’ ১৮ টাকার বায়োস্কোপে ৫০ বছর, আগৈলঝাড়ার সর্বানন্দের ‘কায়দার কায়দা’  দুমকির দক্ষিণ মুরাদিয়ার আবু জাফর ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার পবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য বিআরটিসি থেকে ৪ বাস ভাড়ার উদ্যোগ দুমকীতে ব্যাংকের নৈশপ্রহরীকে মারধরের অভিযোগ, আটক ১ দুমকীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রকৃত ঘটনা তুলে ধরলেন মনির মুন্সী পবিপ্রবির রিজেন্ট বোর্ডে রাষ্ট্রপতির মনোনয়ন পেলেন ৩ বিশিষ্ট শিক্ষাবিদ সিএনজির সঙ্গে সংঘর্ষে সৃজনী বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী আহত

বাউফলে পান-সুপারির দোকানের আড়ালে দুই ভাইয়ের জমজমাট ইয়াবা কারবার, আটক-১

নিজস্ব প্রতিবেদক ||

বাউফলে পান-সুপারির দোকান আসলে ছিল ‘ইয়াবার আড্ডাখানা’। মুদি দোকানের চায়ের ভাঁজে লুকিয়ে চলত মাদক কারবার। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে সহোদর দুই ভাইয়ের একজন—ইউসুফ হাওলাদার (৩৪)। পলাতক ছোট ভাই মুছা হাওলাদার (৩০)-এর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ

উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের আনিচ হাওলাদারের দুই ছেলে ইউসুফ ও মুছা—দুজনই দীর্ঘদিন ধরে ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে ল্যাংড়া মুন্সির পুলসংলগ্ন ওই দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বাউফল থানা পুলিশ। অভিযানে উদ্ধার হয় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, সঙ্গে গ্রেফতার হন ইউসুফ। ছোট ভাই মুছা তখনই গা-ঢাকা দেয়।

পরদিন শুক্রবার দুপুরে গ্রেফতার ইউসুফকে আদালতে সোপর্দ করে পুলিশ।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন,

> “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ইউসুফকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে, আর পলাতক মুছাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয়দের দাবি, ওই দোকানটিতে বহুদিন ধরেই চলছিল গোপন বেচাকেনা।

দিনে পান-সুপারি, রাতে ইয়াবা—এই ছিল দুই ভাইয়ের ব্যবসা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

জন্ম-মৃত্যু নিবন্ধনে রেকর্ড, দেশসেরা গলাচিপা ইউএনও আবুজর মোঃ ইজাজুল হক

বাউফলে পান-সুপারির দোকানের আড়ালে দুই ভাইয়ের জমজমাট ইয়াবা কারবার, আটক-১

Update Time : ০৮:১০:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

প্রিন্ট করুন :