ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

‎খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ: আলতাফ হোসেন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক||
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিগত ফ্যাসিস্ট সরকার স্লো পয়জন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ তুলেছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য ম্যাডাম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হলে তা ধরা পড়ার ভয়ে বিদেশে পাঠানো হয়নি।
‎শনিবার(১৪ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের জয়গুন নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‎আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, বিএনপি নির্ধারিত সময়ে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আওয়ামী লীগের শাসন থেকে জনগণ মুক্ত হয়েছে এবং জনগণ এখন বিএনপির পাশে আছে। তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে দল অংশগ্রহণ করতে প্রস্তুত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন।
‎সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য মতিউর রহমান দিপু। জেলা ও কেন্দ্রীয় নেতারা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী সভায় অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

‎খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ: আলতাফ হোসেন চৌধুরী

Update Time : ০৮:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

প্রিন্ট করুন :