নিজস্ব প্রতিবেদক||
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিগত ফ্যাসিস্ট সরকার স্লো পয়জন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ তুলেছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য ম্যাডাম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হলে তা ধরা পড়ার ভয়ে বিদেশে পাঠানো হয়নি।
শনিবার(১৪ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের জয়গুন নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, বিএনপি নির্ধারিত সময়ে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আওয়ামী লীগের শাসন থেকে জনগণ মুক্ত হয়েছে এবং জনগণ এখন বিএনপির পাশে আছে। তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে দল অংশগ্রহণ করতে প্রস্তুত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন।
সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য মতিউর রহমান দিপু। জেলা ও কেন্দ্রীয় নেতারা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী সভায় অংশ নেন।
সাউথ বাংলা ডেস্ক 




















