পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক খবর পটুয়াখালী–এর সম্পাদক এবং দৈনিক যায়যায়দিন ও টেলিভিশন চ্যানেল স্টার নিউজ–এর পটুয়াখালী প্রতিনিধি মো. আব্দুস সালাম আরিফের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ও ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ।
এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, ‘তিনি ছিলেন একজন ধার্মিক, সৎ ও আদর্শবান ব্যক্তি। মহান আল্লাহ তাঁর নেক আমলসমূহ কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’
উপ-উপাচার্য ও ডেপুটি ডিরেক্টর মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সাউথ বাংলা ডেস্ক 



















