ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

দুমকীতে ফ্যাসিস্ট আমলে দখলকৃত রাস্তা উদ্ধারের দাবি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি||

পটুয়াখালীর দুমকিতে ফ্যাসিস্ট আমলে দখল হওয়া রাস্তা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবুল হোসেন আতিক। সোমবার বিকেল চারটায় দুমকি প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আতিক অভিযোগ করেন, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একতা সড়কের বাসিন্দা হিসেবে তিনি ও তাঁর পরিবারের বিরুদ্ধে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্য ছড়ানো হচ্ছে। কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাঁকে জনসাধারণের রাস্তা দখল করে সীমানাপ্রাচীর নির্মাণ এবং জামায়াতের রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। আতিক এসব অভিযোগকে ‘সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।

আতিক জানান, ২০২০ সালের ২২ ডিসেম্বর স্থানীয়ভাবে অনুষ্ঠিত এক সালিশ বৈঠকে এজমালি ছয় ফুট রাস্তা আট ফুট করার সিদ্ধান্ত হয়। শর্ত অনুযায়ী তিনি ও অপর পক্ষ রুহুল আমিন উভয়েই এক ফুট করে জমি ছাড়বেন বলে ঠিক হয়। কিন্তু রুহুল আমিন নিজের জমি না দিয়ে বরং তাঁর (আতিকের) জমি দখল করে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। অথচ উল্টো তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।

আতিক প্রশাসনের কাছে দ্রুত জমি মাপজোক করে প্রকৃত চিত্র উদ্ঘাটনের দাবি জানান। একই সঙ্গে রুহুল আমিন কর্তৃক দখল করা রাস্তার অংশ উদ্ধারের আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

দুমকীতে ফ্যাসিস্ট আমলে দখলকৃত রাস্তা উদ্ধারের দাবি

Update Time : ০৬:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট করুন :