ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ বাগেরহাটে অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ শিক্ষার্থী ফেল, আসলে দায় কার? পবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্যকে মৃওিকা বিজ্ঞান বিভাগের সংবর্ধনা পবিপ্রবির উন্নয়নকাজে সরেজমিনে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ তোমার ভয় নেই কাউকে না পেলেও আমাকে পাবে,মায়ের অঙ্গীকারে ছেলের GPA-5 ‎দুমকিতে ১,৬১০ পিস ইয়াবা ও ৩৫ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ ‎ ‎বাংলা কিউআর’ নিয়ে দুমকিতে অগ্রণী ব্যাংকের বিশেষ কর্মসূচি সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ মৃত্যু, নিহতদের মধ্যে নওগাঁর ১৩ প্রবাসী ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা সেই ভাইরাল মিজান গ্রেপ্তার

ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মতবিনিময় সভা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

‎পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা বিএনপির সঙ্গে মতবিনিময় সভা করেছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় দুমকী উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন। বিশেষ অতিথি ছিলেন সাবেক আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন খান দুলাল, বসির আহম্মেদ মৃধা ও জিএস বাচ্চু, মো: মিজানুর রহমান প্রমুখ। উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন।

‎নেতারা অভিযোগ করেন, আজিজ আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটিতে চিহ্নিত ছাত্রলীগ কর্মীদের অন্তর্ভুক্তির বিরোধিতা করায় গোলাম সরোয়ারকে বহিষ্কার করা হয়েছে। অথচ সাম্প্রতিক জুলাই-আগস্ট আন্দোলনসহ বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। একাধিক মামলায় কারাবরণ করেছেন এবং ছাত্রলীগ-যুবলীগের হাতে একাধিকবার লাঞ্ছিত হয়েছেন।

‎গত শনিবার দুমকি উপজেলা বিএনপির জরুরি সভায় তিন দফা প্রস্তাব গৃহীত হয়—
‎১. গণপদত্যাগ
‎২. জেলা বিএনপির কোনো কর্মসূচিতে আপাতত অংশ না নেওয়া
‎৩. হরতাল-অবরোধসহ রাজপথে অবস্থান কর্মসূচি

‎তবে উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়া অনাকাঙ্ক্ষিত কর্মসূচি দেওয়া হবে না।

‎দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী দুমকি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ

ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মতবিনিময় সভা

Update Time : ০৬:২৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট করুন :