ইশরাত লিটন, পটুয়াখালী থেকে…
পটুয়াখালীতে নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে এনজিও ফেডারেশন পটুয়াখালী।
রোববার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন এনজিও ফেডারেশনের সভাপতি ও ব্র্যাক জেলা সমন্বয়কারী মো. নেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও পল্লী প্রগতি সমিতির উপ-নির্বাহী পরিচালক মো. এনায়েত মামুন, ঢাকা আহসানিয়া মিশনের প্রকল্প ব্যবস্থাপক ও ফেডারেশনের নির্বাহী সদস্য প্রদীপ মণ্ডল প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়ের সময় জেলা প্রশাসককে জেলার চলমান বিভিন্ন এনজিও কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
সাউথ বাংলা ডেস্ক 



















