ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পবিপ্রবিতে বিজয়-২৪ হলের নবীনবরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ||

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলে নতুন শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানাতে বিশেষ রাতের খাবার, উপহারসামগ্রী প্রদান ও মিষ্টিমুখ করানো হয়। এতে হলজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বিজয়-২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্টবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “তোমাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুধু ডিগ্রির জন্য নয়; এটি নেতৃত্ব, মানবিকতা ও দায়িত্ববোধ শেখার কর্মশালা। স্বপ্নগুলো বড় করে দেখতে হবে এবং তা বাস্তবায়নে দৃঢ়ভাবে এগোতে হবে।”

প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “নবীনরা দেশের আগামী দিনের কর্ণধার। তাই দায়িত্ববোধ, শৃঙ্খলা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে।”

ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার নবীনদের সততা, নৈতিকতা ও আন্তরিকতার সঙ্গে প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে নবীনদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয় এবং সকলকে একসাথে রাতের খাবারের মাধ্যমে মিলনমেলায় যুক্ত করা হয়। নবীনরা জানান, এমন প্রাণবন্ত আয়োজন তাদের নতুন উদ্দীপনা দিয়েছে। প্রবীণ শিক্ষার্থীরাও সহযোগিতা ও বন্ধুত্বের প্রতিশ্রুতি দেন।

এ আয়োজনে বিজয়-২৪ হল এক উৎসবমুখর রূপ ধারণ করে। শুধু নতুন ব্যাচকে স্বাগতই জানানো হয়নি, বরং গড়ে উঠেছে সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও একাডেমিক চর্চার নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

পবিপ্রবিতে বিজয়-২৪ হলের নবীনবরণ অনুষ্ঠিত

Update Time : ০৪:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট করুন :