ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

অতীতের ভুল-ভ্রান্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে, পবিপ্রবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক ||

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) টিএসসি কনফারেন্স রুমে সোমবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউট্যাব পবিপ্রবি ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন “ফ্যাসিবাদী শাসনামলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। অতীতের ভুল-ভ্রান্তি ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
‎‎তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দলের শক্তি হলো জনগণের আস্থা ও ভালোবাসা। এ আস্থা ধরে রাখতে হলে সততা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ অপরিহার্য। আমরা যদি নিজেদের মধ্যে বিভক্ত হই, তবে সবচেয়ে বড় ক্ষতি হবে জাতীয়তাবাদী পরিবারের। গত ফ্যাসিস্ট সরকারের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে দমন-পীড়নের মাধ্যমে শেষ করার চেষ্টা চালানো হয়েছিল। এটি আমাদের জন্য বড় শিক্ষা। এখন প্রয়োজন নিজেদের মধ্যে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করা। জাতীয়তাবাদী চেতনার ধারক-বাহক হিসেবে আমাদের দায়িত্ব হলো দলের ঐতিহ্য ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।”

‎উপাচার্য আরও বলেন, ইউট্যাব পবিপ্রবি ইউনিটের এ আয়োজন প্রশংসনীয় এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জাতীয়তাবাদী আদর্শে দৃঢ় থেকে ঐক্যের পথে এগিয়ে আসার আহ্বান জানান।

‎বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। ‎সভায় আরও বক্তব্য রাখেন এফবিএ অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামাল, রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ডিন প্রফেসর ড. মো. আতিকুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. মো. খোকন হোসেন, ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক ড. এবিএম সাইফুল ইসলাম, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি মো. আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক হাচিব মোহাম্মদ তুষার, জাতীয়তাবাদী ছাত্রদল পবিপ্রবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনি এবং কর্মচারী প্রতিনিধি মো. মাহবুব হোসেন ও মো. মোশারেফ হোসেন।
‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক মো. মিজানুর রহমান।
আলোচনা সভার পাশাপাশি বিএনপির সংগ্রাম ও সাফল্যের ইতিহাস তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

অতীতের ভুল-ভ্রান্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে, পবিপ্রবি উপাচার্য

Update Time : ০৭:৪৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট করুন :