ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময়

পবিপ্রবির ১৪ কর্মকর্তার নিয়োগেই ‘ঘাপলা’? মাঠে নামল দুদক

নিজস্ব প্রতিনিধি:

চাকরি মিলবে কি না সেটা নিয়েই মাথা ঘামাতে হয় সাধারণ শিক্ষিত তরুণদের। কিন্তু পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চাকরি মেলার পথ নাকি একটু ভিন্ন! অভিযোগ উঠেছে, নিয়ম-নীতি মানা হয়নি, আর সেখানেই দুর্নীতির গন্ধ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবার সরাসরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেই নিয়োগপত্র ও কাগজপত্র চেয়েছে সংস্থাটি।

আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে সব নথি জমা দিতে হবে বলে চিঠি পাঠিয়েছে দুদক। তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তানভীর আহমেদ।

যেসব কর্মকর্তার নিয়োগপত্র চাওয়া হয়েছে তারা হলেন—ডেপুটি রেজিস্ট্রার তাজবির হোসেন সুমন, সহকারী রেজিস্ট্রার এ্যানি চক্রবর্তী, উপপরিচালক বেল্লাল হোসেন, সহকারী পরিচালক রাশেদুল করিম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক তুহিন সিকদার, উপপরিচালক রাজিব মিয়া, প্রকিউর অফিসার মশিউর রহমান, ডেপুটি লাইব্রেরিয়ান ইলিয়াছ, ডেভেলপমেন্ট অফিসার মেহেদী হাসান, সহকারী পরিচালক নাদিমুজ্জামান, ডকুমেন্টেশন অফিসার আখিনুর বেগম, সহকারী পরিচালক আবু সায়েম, টেকনিক্যাল অফিসার মাধব চন্দ্র দাস ও উপপরিচালক (অডিট) মনিরুজ্জামান খান।

রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন অবশ্য শান্ত সুরেই সাউথ বাংলাকে বলেন, “যা যা চাওয়া হয়েছে, আমরা দিচ্ছি। তবে একসঙ্গে এতজনের কাগজ একত্র করা সময়সাপেক্ষ। তাই কিছুটা সময় বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছি।”

দুদক সূত্র জানায়, উপপরিচালক তানভীর আহমেদ বর্তমানে ঢাকায় প্রশিক্ষণে আছেন। তাই তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব

পবিপ্রবির ১৪ কর্মকর্তার নিয়োগেই ‘ঘাপলা’? মাঠে নামল দুদক

Update Time : ০৮:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

প্রিন্ট করুন :