ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে র‌্যাগিংয়ের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন চোখ হারালেও স্বপ্ন হারাননি রুবিনা, হতে চান শিক্ষক জন্ম-মৃত্যু নিবন্ধনে রেকর্ড, দেশসেরা গলাচিপা ইউএনও আবুজর মোঃ ইজাজুল হক কায়দা ওরে কাস ১৮ টাকার বায়োস্কোপে ৫০ বছর, আগৈলঝাড়ার সর্বানন্দের ‘কায়দার কায়দা’ ১৮ টাকার বায়োস্কোপে ৫০ বছর, আগৈলঝাড়ার সর্বানন্দের ‘কায়দার কায়দা’  দুমকির দক্ষিণ মুরাদিয়ার আবু জাফর ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার পবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য বিআরটিসি থেকে ৪ বাস ভাড়ার উদ্যোগ দুমকীতে ব্যাংকের নৈশপ্রহরীকে মারধরের অভিযোগ, আটক ১ দুমকীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রকৃত ঘটনা তুলে ধরলেন মনির মুন্সী

দুমকীতে নারী আত্মকর্মসংস্থান প্রকল্পের সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক ||

পটুয়াখালীর দুমকী উপজেলায় নারী উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেছে পল্লী সেবা সংঘ (পিএসএস)। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর আর্থিক সহায়তায় বুধবার (১৩ আগস্ট) পিএসএস অডিটোরিয়ামে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, অফিসার ইনচার্জ, দুমকী থানা; মো. ইমরান হোসেন, কৃষি কর্মকর্তা, দুমকী উপজেলা; এবং জনাব মোঃ অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, দুমকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. শহীদুল ইসলাম, সভাপতি, পল্লী সেবা সংঘ (পিএসএস)। সঞ্চালনার দায়িত্বে ছিলেন হোসাইন আহমেদ কবির, নির্বাহী পরিচালক, পিএসএস।

প্রশিক্ষণ শেষে ১৬ জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত নারী মোসাঃ পপি অনুভূতি প্রকাশ করে বলেন, “আমরা প্রশিক্ষণ করে সেলাই মেশিন পেয়েছি, এতে আমরা খুবই খুশি। ভবিষ্যতে কাজ করে স্বাবলম্বী হতে চাই।”

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই ধরনের কার্যক্রম নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সমাজ উন্নয়নে এমন উদ্যোগ আরও বিস্তৃত হওয়া দরকার।”

অনুষ্ঠানে বক্তারা নারীদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং পিএসএস ও বিএনএফকে ধন্যবাদ জানান এই মহৎ উদ্যোগ বাস্তবায়নের জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে র‌্যাগিংয়ের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

দুমকীতে নারী আত্মকর্মসংস্থান প্রকল্পের সেলাই মেশিন বিতরণ

Update Time : ০৫:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

প্রিন্ট করুন :