ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

বাউফলে কার্গো দুর্ঘটনায় যুবকের মাথা বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা, বাউফল||

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া এলাকায় বালুভর্তি একটি কার্গোতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। সোমবার (২৯ জুলাই) দুপুরে মিয়া বাড়ি সংলগ্ন খালে স্থানীয় একটি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাকিব (১৯)। তিনি কালাইয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমির হোসেন মৃধা বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম কবির মৃধা।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বালু বোঝাই কার্গোটি খালের ব্রিজের নিচ দিয়ে পার হচ্ছিল। ওই সময় কার্গোর ওপর দাঁড়িয়ে থাকা সাকিব মাথা নিচু করতে না পারায় সেতুর কংক্রিটের তলায় মাথা আঘাত পায়। মুহূর্তেই তাঁর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

চোখের সামনে এ দৃশ্য দেখে হতবাক হয়ে যান আশপাশের মানুষ। স্থানীয়রা জানান, এমন দুর্ঘটনা আগে কখনো দেখেননি তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। এখনও চোখের সামনে দৃশ্যটা ভাসছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বাউফলে কার্গো দুর্ঘটনায় যুবকের মাথা বিচ্ছিন্ন

Update Time : ০৭:৪০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

প্রিন্ট করুন :