ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ বাগেরহাটে অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ শিক্ষার্থী ফেল, আসলে দায় কার? পবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্যকে মৃওিকা বিজ্ঞান বিভাগের সংবর্ধনা পবিপ্রবির উন্নয়নকাজে সরেজমিনে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ তোমার ভয় নেই কাউকে না পেলেও আমাকে পাবে,মায়ের অঙ্গীকারে ছেলের GPA-5 ‎দুমকিতে ১,৬১০ পিস ইয়াবা ও ৩৫ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ ‎ ‎বাংলা কিউআর’ নিয়ে দুমকিতে অগ্রণী ব্যাংকের বিশেষ কর্মসূচি সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ মৃত্যু, নিহতদের মধ্যে নওগাঁর ১৩ প্রবাসী ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা সেই ভাইরাল মিজান গ্রেপ্তার

গলাচিপায় নবনির্বাচিত জেলা বিএনপি নেতাদের জমকালো সংবর্ধনা, স্লোগানে মুখর কলেজ ক্যাম্পাস

  • সঞ্জীব দাস
  • Update Time : ০৮:২৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৬৬ Time View

নিজস্ব প্রতিবেদক, গলাচিপা |

নবনির্বাচিত নেতাদের বরণে স্লোগান আর ফুলের বন্যায় ভেসে গেল গলাচিপা। রবিবার বিকেলে গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের হলরুম যেন রূপ নিল এক রাজনৈতিক উৎসবে। পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটনের জন্য এই বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।

উপস্থিত ছিলেন শত শত নেতা-কর্মী। বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে একত্রিত হয় কলেজ চত্বরে। “জেলা বিএনপি মানে কুট্টি-টোটনের নেতৃত্বে আন্দোলনের স্রোত” — এমন নানা স্লোগানে মুখর ছিল গোটা অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সত্তার হাওলাদার। দুই বীর মুক্তিযোদ্ধার নেতৃত্বে মিলিত হয় গলাচিপার বিএনপি ও অঙ্গসংগঠন।

বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা মো. মোস্তাক আহমেদ পিনু, মো. বশির মৃধা, সাবেক যুবদল সভাপতি মো. মনির ইসলাম লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহিন খন্দকার, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম খান এবং মো. জিয়াউর রহমান জিয়া।

নবনির্বাচিত সভাপতি কুট্টি সরকার বলেন, “গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আমরা সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। পটুয়াখালী বিএনপিকে আরও সংগঠিত করে আন্দোলনের পথ মসৃণ করব।”

অন্যদিকে সাধারণ সম্পাদক এ্যাড. টোটন বলেন, “এই ভালোবাসা আমাদের ঋণী করেছে। গলাচিপার নেতাকর্মীরা প্রমাণ করেছেন, এই জনপদ বিএনপির ঘাঁটি।”

রাজনৈতিক শীতলতা ভেদ করে এই সংবর্ধনা যেন আভাস দিচ্ছে নতুন করে রাজনীতির উত্তাপের।
বসন্তের আগমনী বার্তার মতোই গলাচিপায় রাজপথে যেন বিএনপির নতুন জোয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ

গলাচিপায় নবনির্বাচিত জেলা বিএনপি নেতাদের জমকালো সংবর্ধনা, স্লোগানে মুখর কলেজ ক্যাম্পাস

Update Time : ০৮:২৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

প্রিন্ট করুন :