ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

মনপুরায় বিশৃঙ্খলার দায়ে সহকারী প্রধান শিক্ষক মাইনউদ্দিন বরখাস্ত

ভোলা প্রতিনিধি||

ভোলার মনপুরা উপজেলার ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মাইনউদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে বিশৃঙ্খলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এবং নিয়োগ সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি স্বাক্ষরিত অফিস আদেশে গত মঙ্গলবার (৬ মে) বরখাস্তের নির্দেশনা জারি করা হয়, যা ৭ মে থেকে কার্যকর হয়েছে।

বিশৃঙ্খলার পেছনে যোগসূত্র

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওই অনুষ্ঠানে একটি কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করে। জানা যায়, অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্বে থাকা সহকারী প্রধান শিক্ষক মাইনউদ্দিন এই কুচক্রী মহলের সাথে পূর্ব থেকেই যোগাযোগ রক্ষা করতেন এবং অনুষ্ঠান পূর্বে একাধিক বৈঠকে অংশ নেন, যার মাধ্যমে বিশৃঙ্খলার পরিকল্পনা করা হয়।

নিয়োগে অনিয়ম ও দলীয় প্রভাব

তদন্তে আরও উঠে আসে যে, মাইনউদ্দিন সহকারী প্রধান শিক্ষক পদে যোগদানের সময় তার পূর্ববর্তী চাকরি সম্পর্কিত তথ্য গোপন করেন এবং বিধি বহির্ভূতভাবে নিয়োগ লাভ করেন। জানা গেছে, তিনি মনপুরা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক। এই পরিচয়ের সূত্রে স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রছায়ায় তিনি বিদ্যালয়ে নিজের অবস্থান নিশ্চিত করেন।

বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অভিযোগ করেছেন, মাইনউদ্দিন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে আসছিলেন এবং শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার প্রভাব ও দাপটে শিক্ষক-কর্মচারীরা আতঙ্কে থাকতেন।

বরখাস্তের প্রক্রিয়া

বিদ্যালয়ের এডহক কমিটি থেকে মাইনউদ্দিনকে দুটি শোকজ নোটিশ দেওয়া হয়। তিনি একটির জবাব দিলেও অপরটির জবাব দেননি। পরবর্তীতে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং ৬ মে কমিটির বৈঠকে তার সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় এমন পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। শিক্ষার্থী ও অভিভাবকরাও প্রত্যাশা করছেন, এ ধরনের ব্যবস্থা ভবিষ্যতে বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে সহায়ক হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মনপুরায় বিশৃঙ্খলার দায়ে সহকারী প্রধান শিক্ষক মাইনউদ্দিন বরখাস্ত

Update Time : ১১:১৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

প্রিন্ট করুন :