ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাইয়ের মৃত্যু, আটক ১

ফেনী প্রতিনিধি:

ফেনীর ফুলগাজীতে পারিবারিক বিরোধের জেরে শ্যালকের ছুরিকাঘাতে গুরুতর আহত দুলাভাই মনছুর আহমেদ আজাদ (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৭ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়।

নিহত আজাদ ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের নোয়াপুর মাস্টার বাড়ির মৃত আবু তাহেরের বড় ছেলে। অভিযুক্ত শ্যালক নিজাম উদ্দিন একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিরাজুল আমিনের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজাদ ও নিজাম উভয়েই প্রবাসী এবং দীর্ঘদিন ধরে তাদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। গত সোমবার (৫ মে) মুন্সিরহাট বাজারে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নিজাম উদ্দিন ছুরিকাঘাত করেন আজাদকে। তাকে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফেনী জেনারেল হাসপাতাল হয়ে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের ছেলে মিরাজ আহমেদ নিপুণ জানান, তার বাবা কুয়েতে প্রবাস জীবন কাটাচ্ছিলেন এবং মাত্র ১৫ দিন আগে দেশে ফিরেছিলেন। ২০ মে পুনরায় কুয়েত ফেরার কথা ছিল। ঘটনার দিনই নিজাম উদ্দিনকে আসামি করে ফুলগাজী থানায় মামলা করা হয়।

এ বিষয়ে ফুলগাজী থানার ওসি লুৎফর রহমান জানান, “ঘটনার দিনই মামলা রুজু করা হয় এবং অভিযুক্ত নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ নিজ গ্রামে দাফন করা হয়েছে বলে পরিবার জানিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাইয়ের মৃত্যু, আটক ১

Update Time : ০৮:৪৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

প্রিন্ট করুন :