নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে কাঠবাদামের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী কামাল উদ্দিন(৬৫) বিরুদ্ধে।
সরেজমিনে এবিষয়ে কথা বলতে চাইলে অভিযুক্ত কামাল উদ্দিনকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানির পরপরই কামাল উদ্দিন পালিয়ে গেছেন।
গত সোমবার (৪ মে) দুপুরে উপজেলার চর শুল্লুকিয়া গ্রামের মো. কামাল উদ্দিন (৪৭) এর বিরুদ্ধে এ অভিযোগ। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে ভুক্তভোগীর পরিবারকে হয়রানি চালাচ্ছে একটি মহল দাবি করেন ভুক্তভোগীর মা।
ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে বলেন, আমাদের বাড়ির পাশে কামাল উদ্দিনের বাড়িতে আমার মেয়েকে একটি প্রয়োজনে তাঁর ছেলের বউয়ের কাছে পাঠাই। এসময় কামাল উদ্দিন কাঠবাদাম কুড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আমার মেয়েকে পুকুর পাড়ে ডেকে নিয়ে একটি গাছের নিচে তাঁর হাত-পা ও মুখ চেপে ধরে তাঁর পরনের পায়জামা খুলে তাকে নির্যাতন (ধর্ষণ) করে। পরে মুখ বন্ধ অবস্থায় মেয়ের কাঁতরানি শুনে পথচারী এক নারী এগিয়ে আসেন এবং ঘটনাটি দেখে ফেলেন। পরে ওই পথচারী নারী বিষয়টি আমাদের পরিবারকে জানায়। ঘটনাটি জানাজানি হলে আমরা সমাজের গণ্যমান্য কয়েকজন ব্যক্তিবর্গকে জানাই। স্থানীয়রা বিষয়টি সমাধান করবে বলে আমাদের আশ্বস্ত করেছেন।
ভুক্তভোগী শিশুর মা আরো জানায়, যদি ওই মহিলা বিষয়টি না দেখে ফেলতো তাহলে আমার মেয়েকে মেরেই ফেলতো। আমরা যদি ৬ বছর বয়সী ছোট্ট এই শিশু নির্যাতনের (ধর্ষণের) ঘটনার সঠিক বিচার না পাই তাহলে থানায় অভিযোগ করবো।
এবিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক জানান, ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
সাউথ বাংলা ডেস্ক 




















