ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তরুণীদের এনে পর্নো ভিডিও, স্বামী-স্ত্রী, দুই ছেলে-সহ গ্রেফতার ৫ শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী সাবেক পুলিশ সদস্যের মৎস্য খামারে মরদেহ উদ্ধার

কয়রায় পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ ৬ জন গ্রেফতার

খুলনার কয়রা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এজাহারভুক্ত এক আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ মে) দিনব্যাপী কয়রা থানা পুলিশের টানা অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গোবরা গ্রামের জিয়াদ আলী সরদারের ছেলে মোঃ আজিম উদ্দিন (২৫), যিনি একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, অভিযানে আরও আটক হন মহেশ্বরীপুর গ্রামের মনিরুদ্দীন শেখের ছেলে সোলেমান শেখ, জোড়শিং গ্রামের মোঃ শহীদ গাজীর ছেলে মোঃ বিল্লাল গাজী, মঠবাড়ি গ্রামের ইয়াকুব সানার ছেলে মোঃ ইয়াছিন সানা এবং মহেশ্বরীপুর গ্রামের আবু তালেব ঢালীর ছেলে মোঃ কোবাত আলী (৫২)। এদের বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, “অপরাধীদের ধরতে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছি। গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

এদিকে পুলিশের এমন সক্রিয় অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ভবিষ্যতেও একইভাবে কার্যকর ভূমিকা পালন করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

তরুণীদের এনে পর্নো ভিডিও, স্বামী-স্ত্রী, দুই ছেলে-সহ গ্রেফতার ৫

কয়রায় পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ ৬ জন গ্রেফতার

Update Time : ০৫:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

প্রিন্ট করুন :