ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষার্থী ফেল, আসলে দায় কার? পবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্যকে মৃওিকা বিজ্ঞান বিভাগের সংবর্ধনা পবিপ্রবির উন্নয়নকাজে সরেজমিনে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ তোমার ভয় নেই কাউকে না পেলেও আমাকে পাবে,মায়ের অঙ্গীকারে ছেলের GPA-5 ‎দুমকিতে ১,৬১০ পিস ইয়াবা ও ৩৫ হাজার টাকাসহ গ্রেপ্তার-১ ‎ ‎বাংলা কিউআর’ নিয়ে দুমকিতে অগ্রণী ব্যাংকের বিশেষ কর্মসূচি সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ মৃত্যু, নিহতদের মধ্যে নওগাঁর ১৩ প্রবাসী ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করা সেই ভাইরাল মিজান গ্রেপ্তার অর্গানোগ্রাম ও জনবল পুনর্বিন্যাসে ইউজিসির সমর্থন চায় পবিপ্রবি ‘কমিটিতে শিক্ষক নিয়োগ আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে’—উদ্বেগ সংশ্লিষ্টদের

ভোলায় স্ত্রী’র দাবিতে অনশন, বহিস্কার হলেন সেই জামায়াত নেতা

মোঃ মামুন ইসলাম, ভোলা প্রতিনিধি||

ভোলার চরফ্যাশনে স্ত্রী’র স্বীকৃতির দাবিতে এক তরুণীর অনশন ও তা নিয়ে ‘সাউথ বাংলা’ পোর্টালে সংবাদ প্রকাশের পর, জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখা সাইফুল্লাহ মানসুর হেলাল নামে এক নেতাকে বহিষ্কার করেছে।

সোমবার (৫ মে) জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এওয়াজপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ মানসুরের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। প্রাথমিক তদন্তে তরুণীর দাবির স্বপক্ষে কোনো প্রমাণ না পাওয়া গেলেও, বিষয়টি অধিকতর তদন্তের জন্য তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দোষ প্রমাণিত হলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (২ মে) বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে সাইফুল্লাহ মানসুরের বাড়ির সামনে স্ত্রী স্বীকৃতির দাবিতে অনশনে বসেন এক তরুণী। তার দাবি, দীর্ঘ প্রেমের সম্পর্কের পর তারা ঢাকায় গিয়ে বিয়ে করে সংসার করতেন। কিন্তু বর্তমানে সাইফুল্লাহ ও তার পরিবার তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনশনরত তরুণী জানায়, “আমি তার স্ত্রী। সে ঢাকায় আমাকে নিয়ে সংসার করেছে। এখন পরিবারের চাপে আমাকে অস্বীকার করছে। স্বীকৃতি না পেলে আত্মহত্যা করবো।”

ঘটনার পর থেকে জামায়াত নেতা ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

চরফ্যাশন জামায়াতের আমির মীর শরিফ বলেন, “ঘটনাটি হয়তো ষড়যন্ত্রমূলকও হতে পারে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।”

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

শিক্ষার্থী ফেল, আসলে দায় কার?

ভোলায় স্ত্রী’র দাবিতে অনশন, বহিস্কার হলেন সেই জামায়াত নেতা

Update Time : ০১:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

প্রিন্ট করুন :