ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

আন্তর্জাতিক শ্রমিক দিবসে হাটহাজারীতে বর্ণাঢ্য র‌্যালি, শ্রমিক অধিকার আদায়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত

মোহাম্মদ মাসুদ, চট্টগ্রাম প্রতিনিধি||

চট্টগ্রামের হাটহাজারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে হাটহাজারী উপজেলা ও পৌরসভা শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিক সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ। তিনি বলেন, “১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের শ্রমিকদের আত্মত্যাগের কারণেই আজ আমরা ৮ ঘণ্টা কর্মঘণ্টার স্বীকৃতি পেয়েছি। তাদের এই আত্মাহুতিকে স্মরণ করাই আজকের দিনের মূল বার্তা।”

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও হাটহাজারী পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হবে,”—একথা বারবার পুনর্ব্যক্ত করেন তারা।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন হাটহাজারী উপজেলা ও পৌর শ্রমিক দলের সভাপতি, সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।

অনুষ্ঠানে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাদের জীবনমান উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পুরো কর্মসূচি জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও কর্মীদের ব্যাপক উপস্থিতি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

আন্তর্জাতিক শ্রমিক দিবসে হাটহাজারীতে বর্ণাঢ্য র‌্যালি, শ্রমিক অধিকার আদায়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত

Update Time : ০৬:৩৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

প্রিন্ট করুন :