ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

দুমকীতে জমি বিরোধে কোচিং সেন্টারে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

পটুয়াখালীর দুমকিতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে একটি কোচিং সেন্টারে রাতের আঁধারে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও কোচিং সেন্টারের অভ্যন্তরীণ জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে উৎকণ্ঠা ও ক্ষোভ বিরাজ করছে। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, আর সেটিকে ঘিরে এমন অগ্নিসংযোগ সামাজিক নিরাপত্তার ওপর আবার প্রশ্ন তুলেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ৩টায়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। কোচিং সেন্টারের মালিক মাওলানা মো. নুরুল আমিন জানান, ওই জায়গাটি নিয়ে স্থানীয় বেল্লাল ফরাজীর সঙ্গে তার বিরোধ ছিল, যা সালিশের মাধ্যমে তিনি নিজের অনুকূলে পান। বিকেলে বেল্লাল ফরাজী কোচিং সেন্টারে তালা ঝুলিয়ে যান। এরপর রাতেই আগুন লাগে।

স্থানীয় বাসিন্দা খোকন ফরাজী ও আব্দুল আজিজ বলেন, “রাত ৩টার দিকে আগুন লাগার সময় আমরা বেল্লাল ফরাজীকে রাস্তা দিয়ে যেতে দেখেছি।”

অভিযুক্ত বেল্লাল ফরাজী অবশ্য সকল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম বারেক বলেন, “জমি সংক্রান্ত বিষয়টি নিয়ে সালিশ হয়েছে, এবং বিকেলে আমি শুনেছি কোচিং সেন্টারে তালা দেওয়া হয়েছে। সকালে আগুন লাগার খবর পাই।”

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, “পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

দুমকীতে জমি বিরোধে কোচিং সেন্টারে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

Update Time : ০৩:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

প্রিন্ট করুন :